আমাদের কথা
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের দক্ষিণ প্রান্তে আখাউড়া - হরষপুর রাস্তার পাশে অত্যন্ত মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। শিক্ষার গুণগত মানের দিক থেকে বিদ্যালয়টি বিজয়নগর উপজেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে পরিচিত। আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা সহ বিদ্যালয়টিতে তিনটি ভবন ও একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানকে করেছে আরো সমৃদ্ধ।
সংক্ষিপ্ত ইতিহাস
বিষ্ণুপুর ও পার্শ্ববর্তী এলাকায় কোন বালিকা বিদ্যালয় না থাকায় মেয়েদের শিক্ষার অগ্রগতি ও বিস্তারের কথা চিন্তা করে আব্দুল কাইয়ুম স্যারের নেতৃত্বে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ১৯৬৯ সালে হাতে গোনা কয়েকজন ছাত্রী নিয়ে বিদ্যালয়টি চালু করতে সক্ষম হন। পরবর্তীতে দীর্ঘ সময় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের প্রতিকূল পরিবেশ কাটিয়ে ১৯৮৪ সালে বিষ্ণুপুর বালিকা বিদ্যালয় হিসেবে প্রথম এমপিওভুক্ত হয়। ১৯৯১ সালে বিদ্যালয়টিতে সহশিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বিদ্যালয়টি বিষ্ণুপুর বালিকা বিদ্যালয় নাম পরিবর্তন করে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় নামে উপজেলা পর্যায়ের প্রথম সারির একটি প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
শিক্ষার জন্য এসো, সেবার জন্য বের হও।